1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

‎ফরিদপুর-২ প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ এনে রিকশা প্রতীক প্রার্থীর সংবাদ সম্মেলন ‎

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৩ Time View
0-0x0-0-0-{}-0-0#

‎‎সালথা (ফরিদপুর) সংবাদদাতা :

‎ফরিদপুরের-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী জরুরী সংবাদ সম্মেলন করেছেন।

‎বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় সালথা উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ দলীয় জোট।

‎সংবাদ সম্মেলনে আল্লামা শাহ্ আকরাম আলী অভিযোগ করে বলেন, সকাল হলে ভোটগ্রহণ। আমার নির্বাচনী এলাকায় রিকশার কর্মীদেরকে প্রতিপক্ষ বিএনপির লোকজন বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে বলে খবর আসছে। আমার এজেন্টদেরকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে রিকশার এজেন্ট হলে তাদের বাড়ি ঘরে হামলা করা হবে। আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হবে। নির্বাচনের পরে বাড়ি থাকতে দেয়া হবে না। এমতাবস্থায় আগামীকাল ভোট কেন্দ্রে আমার এজেন্টগণের উপর হামলা হওয়ার আশঙ্কা করছি।

‎তিনি আরো বলেন, আমার প্রতিপক্ষের লোকজন কেন্দ্র দখলেরও হুমকি প্রদান করছে। তারা ধানের শীষ ছাড়া অন্য কোন লোকদের এজেন্ট পেলে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে, কেন্দ্র দখল করবে বলেও শুনা যাচ্ছে।

‎তিনি ভোটের লেভেল প্লেয়িং ঠিক রাখতে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করেছেন।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ আমজাদ হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল ফজল মুরাদ, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতী মুস্তাফিজুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক সজীব আল হোসাইন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

‎এদিকে, আজ বিকালে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী আকরাম আলীর পক্ষে রাতের আধারে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। এবং প্রশাসনের কাছে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হুমকি-ধামকির অভিযোগ করছে। আমার লোকজন তাদেরকে হুমকি-ধামকি দিচ্ছে না। তাদের এ অভিযোগের কোন প্রমান নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!