1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও একপাক্ষিক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের সালথার ওসির সাহসিকতায় রক্ষা পেল মুকসুদপুর থানার অস্ত্র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার মুরুন মিয়া খাঁর টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে যুবদল নেতার পদত্যাগ টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগের নেতাকর্মীরা

শেষ মুহূর্তে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগে মুহা. ছরোয়ার হোসেন

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৩ Time View

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার সেনাপুর  ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহা. ছরোয়ার হোসেন ।

‎গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটা পর্যন্ত তিনি সোনাপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় এই গণসংযোগ ও প্রচারণা চালান। এ সময় সোনাপুর ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি আজিজুর রহমানসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তার সঙ্গে অংশ নেন।

‎গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে ভোট দেওয়ার আহ্বান জানান।

‎প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহা. ছরোয়ার হোসেন “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবার ভোটাররা ধানের শীষ প্রতীকেই ভোট দেবেন। কারণ গত ১৭ বছর ধরে মানুষ এক ধরনের জিম্মিদশার মধ্যে ছিল। তাদের বাকস্বাধীনতা ছিল না, অনেকেই নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। এখন মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়।”

‎তিনি আরও বলেন, “ধানের শীষ শান্তি ও গণতন্ত্রের প্রতীক। অতীতে যখনই ধানের শীষ প্রতীকের দল এবং এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় ছিল, তখন দেশের মানুষ তুলনামূলকভাবে সুখে ও শান্তিতে জীবন যাপন করেছে।”

‎বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহা. ছরোয়ার হোসেন, “ভোটারদের কাছে গিয়ে আমরা ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। যে মানুষগুলো গত ১৭ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের জমে থাকা ক্ষোভ থেকেই তারা এবার তাদের প্রত্যাশিত প্রার্থী—কিংবদন্তি নেতা কেএম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকুকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।”

‎তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “বিগত নির্বাচনের তুলনায় এবার এই আসনে বিএনপি দুই থেকে তিন গুণ বেশি ভোট পাবে এবং ইনশাআল্লাহ শামা ওবায়েদ ইসলাম রিংকু বিপুল ভোটে বিজয়ী হবেন।”

‎

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!