1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগে মেজর (অব.) শাহ আলম

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৫ Time View
0-4064x3048-0-0-{}-0-12#

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন মেজর (অব.) শাহ আলম।

‎গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি বল্লভদী ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় এই গণসংযোগ ও প্রচারণা চালান। এ সময় বিএনপি নেতা মিজানুর রহমান মিজানসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তার সঙ্গে অংশ নেন।

‎গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে ভোট দেওয়ার আহ্বান জানান।

‎প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেজর (অব.) শাহ আলম বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবার ভোটাররা ধানের শীষ প্রতীকেই ভোট দেবেন। কারণ গত ১৭ বছর ধরে মানুষ এক ধরনের জিম্মিদশার মধ্যে ছিল। তাদের বাকস্বাধীনতা ছিল না, অনেকেই নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। এখন মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়।”

‎তিনি আরও বলেন, “ধানের শীষ শান্তি ও গণতন্ত্রের প্রতীক। অতীতে যখনই ধানের শীষ প্রতীকের দল এবং এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় ছিল, তখন দেশের মানুষ তুলনামূলকভাবে সুখে ও শান্তিতে জীবন যাপন করেছে।”

‎মেজর (অব.) শাহ আলম বলেন, “ভোটারদের কাছে গিয়ে আমরা ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। যে মানুষগুলো গত ১৭ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের জমে থাকা ক্ষোভ থেকেই তারা এবার তাদের প্রত্যাশিত প্রার্থী—কিংবদন্তি নেতা কেএম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকুকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।”

‎তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “বিগত নির্বাচনের তুলনায় এবার এই আসনে বিএনপি দুই থেকে তিন গুণ বেশি ভোট পাবে এবং ইনশাআল্লাহ শামা ওবায়েদ ইসলাম রিংকু বিপুল ভোটে বিজয়ী হবেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!