1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথা ফুকরার ভোটারদের দুঃখ–দুর্দশা লাঘবে পাশে থাকার অঙ্গীকার- শামা ওবায়েদ ‎

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ Time View
0-0x0-0-0-{}-0-0#

‎বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেছেন, ভোটারদের দৈনন্দিন সমস্যা, দুঃখ–দুর্দশা ও প্রত্যাশার বিষয়গুলো তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং পর্যায়ক্রমে সেগুলোর সমাধানে কাজ করবেন।

‎সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা (৭ নম্বর ওয়ার্ড) এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎শামা ওবায়েদ ইসলাম বলেন, তিনি ভোটারদের মনের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন। জনগণের পাশে থেকে বাস্তবভিত্তিক ও টেকসই সমাধানের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সোনাপুর ইউনিয়নের ফুকরা ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মো. মজিবুর রহমান (মোফাজ্জেল) মাতুব্বর। সভা সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহা. ছরোয়ার হোসেন।

‎সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা রুহুল মোল্যা, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজিজুল হক, তারা মিয়া, সাবেক দপ্তর সম্পাদক আবুল কালাম খোন্দকার, মো. ফজলু মাতুব্বর, আলম মাতুব্বর, নান্নু মাতুব্বর (সাবেক যুবদল সেক্রেটারি), মো. জালাল মাতুব্বর, মো. ফারুখ মাতুব্বর, সাব্বির মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!