1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে যৌথবাহিনী

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬২ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের সালথায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী সালথা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল পরিচালনা করে।

টহলকালে উপজেলার বিভিন্ন বাজারে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন যৌথবাহিনীর সদস্যরা। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কথা ভোটারদের জানানো হয়। পাশাপাশি বিভিন্ন বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ভোটকেন্দ্রের সামনে যৌথবাহিনীর পেট্রোল টিম অবস্থান নেয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, ফরিদপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ) অমিত কুমার বিশ্বাস, সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, বিজিবির ওয়ারেন্ট অফিসার সেলিম পারভেজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়াও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েক শত সদস্য টহল কার্যক্রমে অংশ নেন।

এর আগে মঙ্গলবার যৌথবাহিনী উপজেলার দুটি ইউনিয়নে নির্বাচনী মহড়া পরিচালনা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!