1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৬ Time View

ফরিদপুরের সালথা উপজেলায় প্রযুক্তি ও পাটবীজ উৎপাদন কলাকৌশল বিষয়ক দিনব্যাপী নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সালথা উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে উপজেলার ৮টি ইউনিয়নের ৭৫ জন পাটচাষী অংশগ্রহণ করেন।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মজিবুর রহমান, কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম এবং জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ড. লুৎফুল আমিন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, বর্তমানে পাট শুধু দড়ি বা বস্তা তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই। পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং প্রায় ২৮১ ধরনের পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে। পাটজাত পণ্যের চাহিদা বাড়ায় বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে। এ কারণে পাট ও পাটবীজ চাষে চাষীদের আগ্রহ বাড়াতে সরকারিভাবে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চাষীদের মাঝে পাটজাত ব্যাগ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!