1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও একপাক্ষিক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের সালথার ওসির সাহসিকতায় রক্ষা পেল মুকসুদপুর থানার অস্ত্র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার মুরুন মিয়া খাঁর টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে যুবদল নেতার পদত্যাগ টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগের নেতাকর্মীরা

সালথার জয়ঝাপ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লাবলু মিয়া:
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৪০৯ Time View

ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির এবং জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার তালুকদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন গট্টি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, স্থানীয় সমাজসেবক সায়েম মিয়া টিটন, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ও সাংবাদিক আবু নাসের হোসাইন, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাংবাদিক নিজাম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!