1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা

প্রয়োজনে রক্ত ও জীবন দিয়েও হকের পথে বিজয়ের চেষ্টা করবো—ইনশাআল্লাহ: শাহ আকরাম আলী

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২১৬ Time View

ফরিদপুরের সালথায় একতাবদ্ধ ছাত্রসমাজের উদ্যোগে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা শাহ আকরাম আলী’র রিকশা প্রতীকের প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় সালথা বাইপাস সড়কে অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে সভাপতিত্ব করেন নাসিরুদ্দিন খান এবং সঞ্চালনা করেন হাফেজ আবু মোছা। প্রধান অতিথি আল্লামা শাহ আকরাম আলী তার বক্তব্যে বলেন,

‎“ইসলামের শুরু থেকেই নানা বাধা ও প্রতিকূলতা ছিল। আজও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ইতিহাস সাক্ষ্য দেয়—হক সবসময় বিজয়ী হয়, আর নাহক সবসময় পরাজিত হয়। আমরা দৃঢ় মনোবল নিয়ে ময়দানে থাকবো। প্রয়োজনে আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও হকের পথে বিজয় অর্জনের চেষ্টা করবো—ইনশাআল্লাহ। যুব সমাজ এই কাজে পূর্ণোদ্যমে অংশগ্রহণ করবে।”

 

‎এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র মজলিসের সভাপতি হাফেজ সামচুল হক, আল্লামা শাহ আকরাম আলীর বড় পুত্র মুফতি ইমারান হুসাইন, সালথা উপজেলার ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আহমেদ, বাইতুল মাল সম্পাদক আব্দুল আল মামুন, সালথা উপজেলা ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ ফয়েজুল্লাহ আবু মুসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎সমাবেশ শেষে রিকশা প্রতীকের সমর্থনে একটি সংক্ষিপ্ত মিছিল বের করা হয়, যা বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!