1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের কোনো ছাড় নয়, প্রয়োজনে পুলিশে দিন—শামা ওবায়েদ ইসলাম

লাবলু মিয়া
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ Time View

দুর্নীতিবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, তারা যে দলেরই হোক না কেন, প্রয়োজনে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। রোববার (১১ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৌলডুবি মাতুব্বার বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভা উপলক্ষে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎শামা ওবায়েদ ইসলাম বলেন, নির্বাচন আসবে ও চলে যাবে, কিন্তু আমার সঙ্গে আপনাদের সম্পর্ক আত্মার সম্পর্ক। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবো।
‎তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে সালথা ও নগরকান্দার প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। এমন রাস্তা নির্মাণ করা হবে, যা দুর্নীতির রাস্তার মতো হবে না। পাশাপাশি সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে এখানকার মানুষকে চিকিৎসার জন্য আর অন্য কোথাও যেতে না হয়।
‎নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা দখলবাজির মতো অপরাধে জড়িত থাকে, তবে তাকে তার চরম মূল্য দিতে হবে।
‎সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির মোল্যা, নগরকান্দা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাসান মাতুব্বর, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
‎অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!