1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সালথায় আওয়ামী লীগ ছাড়লেন ৫ নেতা, খেলাফত মজলিসে যোগদান

সালথা প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৮২ Time View

ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন পাঁচজন নেতা।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় শতাধিক নেতাকর্মীসহ তারা বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।
আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগদানকারীরা হলেন— রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি লুৎফর মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন মোল্যা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর এবং আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা বলেন, “শাহ মোহাম্মদ আকরাম আলী সাহেব ফরিদপুর জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ও সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমি সহ আওয়ামী লীগের পাঁচজন নেতা এবং প্রায় পাঁচ শতাধিক কর্মী কোনো লোভ, স্বার্থ, প্ররোচনা বা চাপ ছাড়াই বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা দিচ্ছি। আমরা ইনশাআল্লাহ হুজুরের সঙ্গে থেকে আদর্শের ভিত্তিতে কাজ করে যাব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!