1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

ফরিদপুর চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধন

মধুখালী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯০ Time View

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিনবঙ্গের একমাত্র সরকারী ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের ২০২৫-২০২৬ আখ মাড়াই (৫০তম) মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ৫ ডিসেম্বর বিকালে এ উপলক্ষে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এনডিসি। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, বিএসএফআইসি’র প্রধান রসায়ন আনিসুল হক, চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি)মুহাম্মাদ আনিসউজ্জামান, অন্যান্য কর্মকর্তাগন, আখচাষী, সাংবাদিক, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন কালে মহাব্যবস্থাপক কৃষি জানান ৪ হাজার ৭শত ৫৪ একর দন্ডায়মান আখের উপর নির্ভর করে ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুমে ৯০ দিনে ৮৬ হাজার হতে ৯০ হাজার মেঃটন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মৌসুম উদ্বোধন করা হচ্ছে। চিনি রিকভারীর হার ধরা হয়েছে শতকরা ৬ভাগ। ৮৬ হাজার আখ হতে প্রাপ্ত চিনির পরিমান ধরা হয়েছে ৫হাজার ১শত ৬০ মেঃটন।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মো. ওবায়েদ বিন নাসের,বিকাল ৫ টায় অতিথিবৃন্দ ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!