1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মধুখালীতে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক ও সরঞ্জাম উদ্ধার :আটক -১

মধুখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ Time View
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে কৃষি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক, কীটনাশক তৈরীর উপাদান ও সরঞ্জামাদী উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় মো. দাউদ মাল্যা(৩৫) নামের একজনকে হাতেনাতে আটক করা হয়। সোমবার (  ২৪ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত দাউদ মোল্যা উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের মৃত কবির মোল্যা পুত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দাউদ মোল্যা(৩৫) প্রায় এক বছর আগে বাগাট ইউনিয়নের বাগাট উত্তরপাড়া গ্রামে জমি ক্রয় করে ঘর তুলে বসবাস শুরু করে। এর কিছুদিন পরই শুরু করে কৃষিকাজে ব্যবহার করার জন্য ভেজাল কীটনাশক তৈরি, ইতিমধ্যে বাজারজাত শুরু করেন। এর ফলে অনেক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়।
সোমবার (  ২৪ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বিপিল পরিমান ভেজাল কীটনাশক ও কীটনাশক তৈরীর সরঞ্জামসহ অভিযুক্ত দাউদ  মোল্যাকে  আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় অভিযুক্ত দাউদ মোল্যাকে ১ বছরের কারাদন্ড ও নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল। এসময় আরও উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, মধুখালী থানার এসআই তন্ময়, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন খান সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!