1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নুর মোহাম্মদ আহত টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র আহত, শরকি দিয়ে মাথায় আঘাতের অভিযোগ টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২

সালথায় শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ

লাবলু মিয়া
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩১৭ Time View

বিএনপির আদর্শ আমার ভালো লাগে। তাই আমি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। সংবাদ সম্মেলন করে নিজের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে এসব কথা বলেন ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মো. এমদাদ ফকির।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বাউষখালী তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।

শ্রমিক লীগ নেতা মো. এমদাদ ফকির বল্লভদী ইউনিয়নের বাউষখালি গ্রামের মৃত মোসলেম ফকিরের ছেলে। এছাড়া তিনি বাউষখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন।

সংবাদ সম্মেলনে শ্রমিক লীগ নেতা মো. এমদাদ ফকির বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।সম্প্রতি সময়ে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম তাদের নীতি ও নৈতিকতার সাথে মিল না থাকায় ও বর্তমান সময়ে আমার পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে, দক্ষিণবঙ্গের অগ্রি কন্যা বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের রাজনৈতিক দূরদর্শিতা ও এলাকার প্রতি ভালবাসায় আমি আকৃষ্ট হয়ে আজ থেকে আমি স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পদসহ সব ধরনের পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার আর কোন সম্পর্ক নেই এবং আগামীতেও থাকবে না।

তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের আচার-ব্যবহার ও তাদের আদর্শ আমার ভালো লাগে। তাই আমি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!