1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : শামা ওবায়েদ

লাবলু মিয়া
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩৭২ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। কারণ খেলাধুলার চর্চা বাড়লে সামাজিক অপরাধ কমে যাবে এবং যুবসমাজ মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে।

‎আজ রবিবার (৯ নভেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় মাঠে মরহুম কেএম ওবায়দুর রহমান স্মৃতি ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, “আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল খেলাধুলাকে সবসময় গুরুত্ব দিয়ে এসেছে। পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলোকেও বিএনপি সবসময় প্রাধান্য দিয়েছে।”

‎যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবকাম কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা নজরুল ইসলাম, বাবুল আহমেদ ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত প্রমুখ।

‎ফাইনাল খেলায় অংশ নেয় মধুখালী আন্তঃক্রীড়া একাদশ ও কাশিয়ানী একাদশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!