1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানিতে গ্যাসের উপস্থিতি সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সোনাপুরে ভোটারদের হাতে শামা ওবায়েদের ৩১ দফা লিফলেট পৌঁছে দিলেন ছরোয়ার হোসেন

সালথা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৯৪ Time View

‎ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদের পক্ষে উপজেলা বিএনপির নেতা মুহাম্মদ ছরোয়ার হোসেন শুক্রবার বিকেলে সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন।
‎
‎তিনি সোনাপুর বাজার, মোনতার মোড় ও আশপাশের গ্রামে পথচারী, দোকানদার এবং বাজারের ক্রেতা-বিক্রেতাদের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন। এছাড়া নেতাকর্মীরা এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
‎
‎লিফলেট বিতরণের সময় মুহাম্মদ ছরোয়ার হোসেন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় শামা ওবায়েদকে বিজয়ী করতে আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি।”
‎
‎এ সময় সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাও আজিজুল হক, বিএনপি নেতা মোঃ বাদশা, মোঃ তারিকুল ইসলাম (তারা) মিয়া, মোঃ হাসেম সেখ, মোঃ লিয়াকত হোসেন, মোঃ শহিদুল মোল্লা, মোঃ মানোয়ার হোসেন ও অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!