1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মধুখালীতে নতুন কমিটি পেয়ে বিএনপির আনন্দ মিছিল

মধুখালী সংবাদদাতা
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৭৫ Time View

ফরিদপুরের মধুখালীতে দীর্ঘ এক যুগ পর উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়।

২৫ অক্টোবর বিকাল ৪টার সময় মধুখালী পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণ হতে শুরু করে ঢাকা খুলনা মহাসড়কে মিছিলটি মধুখালী বাজারের সামনে থেকে ঘুরে এসে পুনরায় স্কুল মাঠে সমাপ্ত হয়।

এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মীরা।
মিছিল পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপি’র সভাপতি হায়দার আলী মোল্লা, মধুখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, সাবেক উপজেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিভিন্ন প্রান্ত থেকে ঝাকে ঝাকে মিছিল নিয়ে সমবেত হয় উজ্জীবিত নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে নতুন এই কমিটি উপহার দেওয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জেলা কমিটি এবং ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য জনপ্রিয় নেতা খন্দকার নাসিরুল ইসলাম নাসিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত এই কমিটিকে সর্বশ্রেষ্ঠ কমিটি হিসেবে আখ্যায়িত করে।

সংক্ষিপ্ত আনন্দ মিছিল ও আলোচনা সভায় নতুন ভোটার যারা হয়েছেন তাদের সহ সবাইকে ধানের শীষের পক্ষে এক জোট বেঁধে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!