1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবে — মধুখালী থানার ওসি এস এম নুরুজ্জামান

মধুখালী সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৮ Time View
ফরিদপুরের মধুখালীতে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এসআই আব্দুল হালিম সরদারের নেতৃত্বে কামারখালী ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
আটক যুবক মোঃ ফরহাদ হোসেন (৩৫) পিতা মোঃ ফায়েজ সিকদার। তিনি আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের বাসিন্দা। তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান দৈনিক খবর কে বলেন, কেউ আইনের বাইরে নয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান  চলছে চলবে । সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!