1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানিতে গ্যাসের উপস্থিতি সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সালথা প্রেসক্লাবের সভাপতি নাহিদ, সম্পাদক সাইফুল নির্বাচিত

লাবলু মিয়া
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৯ Time View

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের প্রতিনিধি সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে নুরুল ইসলাম নাহিদ ১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক খোলা কাগজ ও চ্যানেল এস টিভির প্রতিনিধি আবু নাসের হুসাইন পান ১১ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মনির মোল্যা পান ৬ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি হারুন-অর-রশীদ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক পল্লী বাংলার লিয়াকত হোসেন মিঞা, দৈনিক দিনকালের মো. আজিজুর রহমান (আজিজ) ও দৈনিক নয়া দিগন্তের মো. রেজাউল করিম।

অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি মোশাররফ হোসেন মাসুদ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মো. লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজের মো. পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক দৈনিক সমাজের বাণীর নিজাম তালুকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক কালবেলার আকাশ সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এম কিউ হোসাইন বুলবুল (দৈনিক যায়যায়দিন ও ডেইলি অবজারভার), শরিফুল হাসান (দৈনিক মানবজমিন) ও জাকির হোসেন (দৈনিক ইত্তেফাক)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!