1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সরকার আসে সরকার যায় কৃষকের ভাগ্যের কোন পরিবর্তন হয় না-শহিদুল ইসলাম বাবুল

সদরপুর প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৫ Time View

সরকার আসে সরকার যায় কৃষকের ভাগ্যের কোন পরিবর্তন হয় না- বলে মন্তব্য করেছেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়ন বিএনপির আয়োজনে তারেক রহমন কতৃর্ক ঘোষিত ৩১ দফা বাস্তবায় উপলক্ষে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৬ সেপ্টেম্বর শনিবার বিকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের পশ্চিম চন্দ্রপাড়া ইঞ্জিনিয়ার আজিজ শিকদার বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মোঃ কবির খানের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার আঃ আজিজ শিকদার ও হারুন অর রশিদ হাওলাদারের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী ও মোখলেছুর রহমান খান, সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।

এসময় প্রধান অতিথি বলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কৃষকের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কার্যকারি প্রদক্ষেপ নিব এবং প্রত্যেক কৃষকের জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে যাতে তারা কোন ক্ষতিগ্রস্থ না হয়।

এসময় উপজেলার বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!