1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথায় মাদক নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে যুবকের পায়ের ৫ আঙুল বিচ্ছিন্ন

শাখাওয়াত হোসেন, সালথা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৯ Time View

ফরিদপুরের সালথায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো. বাচ্চু মাতুব্বর (৪০) নামের এক যুবককে কুপিয়ে পায়ের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বাচ্চু একই এলাকার কাঠালবাড়িয়া গ্রামের মৃত ছত্তার মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মাদকের টাকা ভাগাভাগি ও মাদক সেবন নিয়ে বাচ্চু মাতুব্বরের সঙ্গে স্থানীয় বাবলু মাতুব্বরের বিরোধ চলছিল।

এ নিয়ে আনুমানিক তিন মাস আগে বাবলুকে মারধর করেন বাচ্চু। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার রাত ৮টার দিকে চাপাতি দিয়ে বাচ্চুকে এলোপাতাড়ি হামলা করে বাবলু। এতে বাচ্চুর ডান পায়ের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানেও জখম হয়।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘পূর্ববিরোধ ও মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে বাচ্চু নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!