1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক

শাখাওয়াত হোসেন, সালথা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৬ Time View

ফরিদপুরের সালথা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সুজন মাতুব্বার (৩০) নামের এক যুবককে আটক করেছে সালথা থানা পুলিশ।

সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সুজন মাতুব্বার উপজেলার বিভাগদি গ্রামের জয়নাল মাতুব্বারের পুত্র ও এক সন্তানের জনক।

মামলা সূত্রে জানা যায়, উত্ত্যক্তের শিকার নারী উপজেলার আটঘর ইউনিয়নের বাসিন্দা ও এক সন্তানের জননী। তার স্বামী সৌদি আরবে চাকরিরত থাকায় গত চার বছর ধরে তিনি একাই সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করছেন।

গত ২৭ আগস্ট, স্কুলে মেয়েকে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সুজন মাতুব্বার ওই নারীর দিকে বিভিন্ন অশ্লীল ইশারা ও ইঙ্গিত করতে থাকেন। একপর্যায়ে তিনি ওই নারীর ওড়না টানেন। নারী চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সুজন পালিয়ে যান।

এই ঘটনায় নারী সালথা থানায় সুজন মাতুব্বারের নামে একটি ইভটিজিং মামলা দায়ের করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ইভটিজিং মামলার আসামি সুজন মাতুব্বারকে সোমবার রাতে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!