1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

সালথা প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯১ Time View

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী বক্কার শেখ (৪৩)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত মর্জিনা ফরিদপুর কোতয়ালী উপজেলার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্যার মেয়ে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া বাধে। একপর্যায়ে মর্জিনা ও সন্তানরা বক্কারকে ঘর থেকে বের করে দেন। কিছুক্ষণ পর বক্কার ঘরের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে বটির আছারী দিয়ে মর্জিনার মাথায় একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামী বক্কার শেখকে আটক করে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছে বক্কার শেখ। খবর পাওয়া মাত্রই পুলিশ তাকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!