1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথায় ৮ মামলার আসামি ছাত্রলীগ নেতা ইসমাইল জবিউল্লাহ গ্রেপ্তার

শাখাওয়াত হোসেন
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩২৫ Time View

ফরিদপুরের সালথায় চলমান বিশেষ অভিযানে মো. ইসমাইল জবিউল্লাহ (২৩) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। ইসমাইল জবিউল্লাহ নিষিদ্ধ সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বালিয়া গট্টি গ্রামের মো. মনির মোল্যার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জবিউল্লাহ বিভিন্ন অপরাধে ৮ মামলার আসামি। তিনি এলাকায় বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করেছিলেন বলে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আলফাডাঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!