1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মধুখালীতে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার

মধুখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৯২ Time View

ফরিদপুরের মধুখালীতে পূর্ব শত্রুতার জেরে একজন যুবককে অপহরণ করে নিয়ে বেধড়ক মারপিট ও এলো পাথারী ভাবে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার অভিযোগে মামলা দায়েরের পর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। এরা হলেন ১/ নং আসামি মোঃ ফারুক মৃধা (২৮) পিতা মৃত কদম মৃধা ২/ নং আসামি মোঃ ফরিদ শেখ (৩৮) পিতা মৃত খোরশেদ শেখ সর্ব সাং চাঁদ পুর। শনিবার (২২ জুন) দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি ও সাথে আরো আসামিরা মিলে গত ১২ জুন (বুধবার) রাতে মধুখালী পৌরসভার পূর্বগাড়া খোলার একটি ভাড়া বাসার সামনে থেকে আরাফাত ইমতিয়াজ (অথি) নামে ২২ বছর বয়সী এক যুবককে তুলে নিয়ে উপজেলার কামালদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে নিয়ে বেধড়ক মারধর করা হয় ও এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

এই ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হলে মধুখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১ নম্বর ও ২ নম্বর এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান বলেন, “মারামারি সংক্রান্ত ঘটনায় সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে। এরমধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!