1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ড. ইউনূস পরাজিত হলে আমরাও পরাজিত হবো: চরমোনাই পীর

সোহেল রানা
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪৫৫ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, আমরা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বলেছি আমরা দেশ ও জনগণের প্রয়োজনে আপনাকে নিয়ে এসেছিলাম একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য। আপনি যদি পরাজিত হন, তাহলে আমরাও পরাজিত হবো।
রোববার (২৫ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।
তিনি বলেন, আপনাকে সহজভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, এটাও আমাদের কাছে স্পষ্ট। আমরা উনাকে স্পষ্টভাবে জানিয়েছি—আপনি যদি পরাজিত হন, তাহলে আমরাও পরাজিত হবো। কিন্তু মাঝপথে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, এটা কোনোভাবেই হতে পারে না।
নির্বাচন প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, যদি প্রয়োজনীয় সংস্কার না হয়, তবে সামনে জাতীয় নির্বাচন কালো টাকা ও পেশিশক্তির প্রভাবে প্রভাবিত হবে। এতে আগের কলঙ্কিত নির্বাচনের ইতিহাস ফিরে আসবে—যা আমরা কোনোভাবেই চাই না। তিনি জানান, স্থানীয় নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব ঠেকাতে তিনি সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে তিনি বলেন, কারও মতে ডিসেম্বর, আবার কেউ বলছেন মার্চ। তবে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন— ২০২৬ সালের জুনের ৩১ তারিখের পরে তারা আর থাকবেন না। এতে আমাদের ভেতরে থাকা কিছু ভয় কেটে গেছে।
শেষে চরমোনাই পীর বলেন, যেসব বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়, সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে আমরা অনুরোধ করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!