1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মধুখালীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মধুখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৯৮ Time View

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি,এই স্লোগানকে সামনে রেখে মধুখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে,রবিবার সকালে উপজেলা ভূমি অফিসে এ ভুমি মেলা উদ্বোধন করেন সহকারী কমিশনার( ভূমি) মো.  এরফানুর রহমান।

এ সময় অন্যান্যর মধ্যে  উপস্থিত ছিলেন নাজির কাম ক্যাশিয়ার  মোঃ রেজা হাসান উপজেলা ভূমি সার্ভেয়ার মো. মারুফ  হোসেন, উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ,  বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী ভূমি কর্মকর্তা, সাংবাদিক ও ভূমি মেলায় সেবা নিতে আসা ভূমির মালিকগণ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি এরফানুর রহমান সাংবাদিকদের বলেন, তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হলো, শেষের দিন আগামী ২৭ মে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হবে, তিনি আরো বলেন মেলা চলাকালীন সময়ে ভূমি সংক্রান্ত যে সকল সেবা রয়েছে, বিশেষ  করে ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি সংক্রান্ত সেবাসহ ভূমির অন্যান্য সেবা  প্রদান করার জন্য প্রতিটা ইউনিয়নে একটি করে ডেস্ক খোলা হয়েছে, সেখান থেকে মানুষ সেবা গ্রহণ করতে পারবেন, এবং আমাদের অফিসে প্রতিদিন সকাল থেকেই সেবা প্রদান করা হবে, এখানে সহজভাবেই  সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন।

ভূমি মেলা উদ্বোধনের পর একটি র‍্যালি মধুখালী পৌরসভা সড়ক প্রদক্ষিণ  করে উপজেলা ভূমি অফিসে এসে সমাপ্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!