1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিএনপি দুর্নীতিতে পাঁচ বারের চ্যাম্পিয়ান

সোহেল রানা
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৫১০ Time View

মুকসুদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী সম্মেলনে এডঃ মিজানুর রহমান মিজান

বিএনপি দূর্ণীতিতে পাঁচ বারের চ্যাম্পিয়ান, এদেশের মানুষ বিএনপিকে দেখেছে, ফ্যাসিস্ট হাসিনাকে দেখেছে, এবার সকল ইসলামি দল একজোট হয়ে নির্বাচন করবে এবং সরকার গঠন করবে ইনশাআল্লাহ। রবিবার (১৮ মে) বিকেলে মুকসুদপুর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে কলেজ মোড়ে কর্মী সম্মেলনে এডঃ মিজানুর রহমান মিজান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গোপালগঞ্জের মুকসুদপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে) বিকেলে মুকসুদপুর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে কলেজ মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ আবু সাঈদ বিন আক্কাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব হাঃ মাওঃ ফরহাদ হোসেন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাহাদী হাসান, সহ সভাপতি শফিকুল ইসলাম সবুজ, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাঃ কুতুবউদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি বাইজিদ হোসাইন আব্দুল্লাহ। এসময় সম্মেলনের প্রধান বক্তা মুকসুদপুর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!