1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মধুখালীতে বজ্রপাতে ৫ শিক্ষার্থী আহত ও বহু গাছপালা বিধ্বস্ত

মধুখালী সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪২৩ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা পূর্ণ চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভবনে বজ্রপাতের ঘটনা ঘটে।

এতে ৫ শিক্ষার্থী আহত হয় এদের মধ্যে, চারজন মেয়ে শিক্ষার্থী ও একজন পুরুষ শিক্ষার্থী এরা হলেন,সুমাইয়া আফরিন, (১৪)লিজা খাতুন, (১৩) সুরাইয়া খাতুন (১৩) লিজা খাতুন (১৩) মোঃ তৈয়বুর শেখ ( ১২ ) তমা সুলতানা ১২ সকলেই ৭ম শ্রেনীর শিক্ষার্থী ।

এব্যাপারে গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহাব জানান, আমার স্কুলের পাঁচ জন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আহত হয়েছে এদের মধ্যে ৪ জন মেয়ে ও ১ জন ছেলে, এরা হলেন – সুরাইয়া আফরিন গুরুতর হওয়ায় তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৪ শিক্ষার্থী মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছে। অত্র বিদ্যালয়ের ভবনের একপাশ ক্ষতিগ্রস্ত হয়েছে ও দুটি সেগুন গাছ বজ্রপাতে ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনা সোনার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেই শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করি, এবং সার্বক্ষণিক শিক্ষার্থীদের খোঁজ খবর রাখছি ।
এ ব্যাপারে মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষকদের সভাপতি মোঃ নাজির হোসেন মৃধা বলেন, গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল ১৫ মে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বজ্রপাতে পাঁচ জন শিক্ষার্থী আহত হয় এদেকে আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল স্যারের নেতৃত্বে শিক্ষার্থীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে মধুখালীতে বিভিন্ন জায়গায় বহু গাছপালা ও ঘরবাড়ি বজ্রপাতে বিধ্বস্ত হয়।
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের তেলিকান্দী গ্রামের ছিরু শেখের বাড়িতে বজ্রপাতে একটি গাছ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে প্রায় ৬০ থেকে ৭০ ফিট দূরে গিয়ে পড়ে এবং গাছটির অবস্থা ভয়াবহ আকার ধারণ করেন। যানা যায় ১৫ মে বৃহস্পতিবার বেলা ১:৩০ ঘটিকায় বাড়ির মালিক মোঃ ছিরু শেখ জানান বৃষ্টির মাঝেই ওই গাছের উপর বজ্রপাত বর্ষণ হয় তখন গাছটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় , আমরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পাশেই ছিল গরুর ঘর, গরুর ঘরের প্রায় ১৫ থেকে ২০ ফিট দূরে আকাশী জাতের একটি গাছে বজ্রপাতের ঘটনা ঘটে।
পাশের গ্ৰামের মোঃ এনায়েত মোল্যার বাড়িতে একটি তাল গাছ ও একটি মেহেগূনী গাছ বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়। একই গ্রামের মোঃ মনির হোসেন মৌলিকের বড় একটি রেন্ডি গাছ বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়াও দিঘলিয়া পিকনিক স্পটে মেহেগুনি গাছে বজ্রপাতের ঘটনা ঘটে পিকনিক স্পটে
মেহেগুনি গাছ বজ্রপাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!