1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪৭৯ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।নিহত নারীর নাম শুক্লা রায় (৩৫)। তিনি মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের জীবন নাথের স্ত্রী। আহত অপর দুইজন হলেন মনোহর মণ্ডল (৭০) এবং পারুল (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঝিনাইদহ গামী একটি মালবোঝাই ট্রাক ঢাকা-খুলনা মহাসড়কের পাইককান্দি এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুক্লা রায় নিহত হন। এবং অপর দুইজন আহত হয়।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান, মালবোঝাই একটি ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। অপর দুইজন আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!