1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মধুখালীতে মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার, দ্বিতীয় স্ত্রী–শাশুড়িসহ আটক ৩

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬০০ Time View

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দু’দিন পর শেখ আল কালাম আজাদ (৬১) নামে এক মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষকের দ্বিতীয় স্ত্রী তিথি আক্তার (২৮), শাশুড়ি রাফেজা বেগম ও মেগচামীর খালপাড়ি গ্রামের সোহরাব শেখের ছেলে রাসেল শেখকে (২৮) থানায় নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দি বিল সংলগ্ন সড়কের পাশ থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে মরদেহ পাঠানো হয়। এর আগে গত রোববার তিনি নিখোঁজ হন।

নিহত শেখ আল কালাম আজাদ মধুখালীর মেগচামী ইউনিয়নের চরবামুন্দি ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি উপজেলা কৃষক দলের সদস্যসচিব তানভীর আহমেদ শিমুলের বাবা।

তানভীর আহমেদ শিমুল বলেন, ‘গত রোববার সন্ধ্যার দিকে মধুখালীর বিলআড়ালিয়া বাজার থেকে নিখোঁজ হন বাবা। এ ঘটনায় পরের দিন সোমবার মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বাবাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে।’থানা সূত্রে জানা যায়, জিডির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য আল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী তিথি আক্তার (২৮), তার শাশুড়ি ও রাসেল শেখকে থানায় নেয় পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়।

মধুখালী থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!