1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করে প্রশংসার জোয়ারের ভাসছেন ফরিদপুরের কৃষক দল নেতা

স্টাফ রিপোর্টার 
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৪৭৪ Time View

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ফরিদপুর পৌরসভার আওতাভুক্ত ১ থেকে ৯ নং ওয়ার্ডের প্রায় তিন সহাস্রাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বস্ত্র ও বিতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন ফরিদপুর মহানগর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আবু বকর ছিদ্দিক।


আজ (২৯ মার্চ) সন্ধ্যোয় ফরিদপুর সদরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অবস্থিত বাক-প্রতিবন্ধি স্কুল মাঠে ফরিদপুর মহানগর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আবু বকর ছিদ্দিকের ব্যাক্তিগত উদ্যোগে আয়োজিত “অসহায় এবং দুস্থদের মাঝে ইফতার ও বস্ত্র বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
এসময় বস্ত্র নিতে আসা অসহায় দুস্থদের সাথে নিয়ে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইফতার শেষে আগত অসহায় এবং দুস্থদের মাঝে স্বহস্তে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ ও কৃষক দল নেতা আবু বকর ছিদ্দিক।

 

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নতুন বস্ত্র পেয়ে অনেককে আবেগে আপ্লুত হতে দেখা যায়।


স্থানীয় জনৈক সজিব বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও আমরা ছিদ্দিক ভাইয়ের কাছ থেকে ঈদ উপলক্ষ্যে নতুন পোশাক পেয়েছি। শুধু তাই নয় যে কোন বিপদে আপদে ছিদ্দিক ভাইকে সবসময় আমরা পাশে পাই।”
লায়লা নামে স্থানীয় একজন বলেন, “ঈদের নতুন কাপড় না পেলে এবার আর নতুন কাপড় কেনা হত না।পরিবারের তিন জন একসাথে ঈদের নতুন কাপড় পেয়ে অনেক ভাল লাগছে।”
ইফতার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ প্রমুখ।
“অসহায়দের জন্য যুব তহবিল” (অযুত) এর সার্বিক তত্ত্বাবধায়নে শতাধিক সেচ্ছাসেবক দল অনুষ্ঠানটি সুশৃংখল ভাবে সম্পন্ন করতে সহায়তা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!