1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সদরপুরে পদ্মা নদীপাড়ে বালুমাটি কাটার দায়ে দুই লাখ টাকা জরিমানা

সদরপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৯৩ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নে আকোটকলা বাগানের পদ্মা নদীর পাড় থেকে অবৈধভাবে ফসলি জমি কাটার দায়ে এক যুবক কে দুইলক্ষ টাকা জরিমানা দায়ের করেছে ভ্রাম্যমান আদালত। ওই যুবকের নাম নাসির মৃধা(২২)। সে আকোটেরচর ইউনিয়নের কালিখোলা গ্রামের হযরত মৃধার পুত্র। রোববার বিকেলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে সদরপুর থানা পুলিশে সোপর্দ করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদরপুর সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন। পরে রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।

জানা যায়, নাসির মৃধা অবৈধভাবে বালুমাটি উত্তোলন করে, ইটভাটায় বালুমাটি বিক্রি করে আসছিল। সংবাদ পেয়ে রবিবার (২৩ মার্চ) বিকেলে আকোটেরচর ইউনিয়নের কলাবাগান এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। ওই সময় মাটিখননযন্ত্র ভেকু জব্দ করার প্রক্রিয়া চলছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, পদ্মা নদী পাড় থেকে ফসলি জমি থেকে মাটি উত্তোলন অপরাধে তাকে আটক করে জরিমানা করা হয়েছে। সরকারি জায়গা থেকে মাটি কেটে উপজেলার বিভিন্ন সড়ক নির্মাণ, বাড়ি ভরাট কাজসহ অবৈধ ইটভাটায় সরবরাহ করে যাচ্ছে এ চক্রটি। তিনি আরও জানান, যারা ফসলি জমির মাটি উত্তোলন করে বিক্রি করে এবং নদী অবৈধভাবে থেকে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!