1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ঢাকায় নতুন বিশ্ববিদ্যালয়: সাত কলেজের জন্য প্রতিষ্ঠিত হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)

ডেস্ক রিপোর্ট
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩৭৫ Time View

ঢাকার সরকারি সাত কলেজকে কেন্দ্র করে গঠিত হতে যাচ্ছে নতুন একটি বিশ্ববিদ্যালয়, যার নাম হবে: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)

আজ (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) -এ অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজ ও সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা। সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নেওয়া এই সিদ্ধান্ত শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যে গৃহীত হয়েছে। এর আগে,ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার পরিকল্পনা করে।
২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় রাজধানীর সাতটি সরকারি কলেজকে। এসব কলেজে বর্তমানে প্রায় দুই লাখ শিক্ষার্থী অধ্যয়নরত।

যেসব কলেজ ডিসিইউর অধীনে আসবে:
১. ঢাকা কলেজ
2. ইডেন মহিলা কলেজ
3. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
4. কবি নজরুল সরকারি কলেজ
5. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
6. সরকারি বাঙলা কলেজ
7. সরকারি তিতুমীর কলেজ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) প্রতিষ্ঠার মাধ্যমে সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র পরিচয় পাবে। দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা কমিয়ে একক বিশ্ববিদ্যালয় ব্যবস্থার আওতায় আনা হলে শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই পরিবর্তন বাস্তবায়ন হলে ঢাকার উচ্চশিক্ষায় একটি নতুন অধ্যায় সূচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!