1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎বাঁচতে চায় মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা ‎ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বীরগঞ্জে কৃষি উন্নয়নে ব্র্যাকের উদ্যোগ, হাঁসের বাচ্চা ও মাছের পোনা বিতরণ

জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে প্রধান উপদেষ্টাকে উদ্যোগ নিতে হবে- পীর সাহেব চরমোনাই

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩১৬ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছি। আপনি বাংলাদেশ এসেছেন (জাতিসংঘ মহাসচিব) আপনি উদ্যোগ নিয়ে তাদেরকে তাদের মাতৃভুমিতে নেয়ার ব্যবস্থা করুন। রোহিঙ্গা জনগোষ্ঠী তারা যেন তাদের মাতৃভুমিতে ফিরতে পারে তার ব্যবস্থা অতিদ্রুত করতে জাতিসংঘের মহাসচিবের প্রতি আহবান জানান।

তিনি দেশ সংস্কারের ব্যাপারে বলেন- সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরী হয়ে দাড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশংকা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক পদ্ধতির পিআর (পিআর) নির্বাচন পদ্ধতি দাবী করেছি। আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না। বরং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করতে এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।

নগরীর বরিশাল ক্লাব হলে রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ী, বুদ্ধিজীবি ও সমাজের গন্যমান্য ব্যক্তিদের সন্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ২০২৪ আমাদের ইতিহাসের একটি গৌরবময় ইতিহাস। ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের শুরু থেকেই রাজনৈতিকভাবে স্বনামেই এই আন্দোলনের অংশ ছিলো। দীর্ঘ স্বৈরশাসনের পরে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। এখন সময় হলো বাংলাদেশ গড়ার।

আজ ১৪ মার্চ, শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর মোঃ লোকমান হাকীম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আবুল খায়ের এর সঞ্চালনায় নগরীর বরিশাল ক্লাবের ২য় তলার হল রুমে ইফতার মাহফিল’২৫ অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ
আরোও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শুরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, অধ্যাপক, চাচইর ফাজিল মাদরাসা , প্রিন্সিপাল মোঃ ওমর ফারুক সভাপতি জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর, অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, সভাপতি ইসলামী আইনজীবী পরিষদ, বরিশাল মহানগর, সভাপতি মাওলানা মোঃ রেজাউল করীম, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর, গাজী মুহাম্মাদ রেদোয়ান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!