1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বেদগ্রাম-রঘুনাথপুর রেলক্রসিং এলাকায় ট্রাক-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত ২ টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত

নির্বাচনে না এসে বিএনপির ক্ষমতায় আসার কোন বিকল্প পথ নেই: আব্দুর রহমান

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৬৫৫ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রহমান বলেছেন, বিএনপির কথায় শেখ হাসিনা পদত্যাগ করবে না, করতে পারে না। তিনি বলেন, নির্বাচন না করে ক্ষমতায় আসার কোন বিকল্প পথ নেই। যদি জনপ্রিয়তা থাকে তাহলে নির্বাচনে অংশ গ্রহন করে দেখান। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধান অনুযায়ী দেশে আবার নির্বাচন হোক এটিই দেশবাসীর দাবি। অথচ বাংলাদেশের একটি রাজনৈতিক দল এই নির্বাচন ভন্ডুল করার জন্য নানাবিধ ষড়যন্ত্র উঠে পড়ে লেগেছে। একদিন আগে তারা ঢাকা শহরের প্রবেশমুখে অবস্থান নিয়ে অন্ধকার যুগের মতো বাসে আগুন দিয়েছে, যানবাহন ভাংচুর করেছে।
গতকাল সোমবার বিকেল ৬টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের চৌরাস্তায় পুরাতন বাসস্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের আয়োজনে শান্তি ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আব্দুর রহমান বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে এই দেশের বিদ্যুৎ গিলে খেয়েছিলো। তারেক জিয়ার নেতৃত্বে হাওয়া ভবন তৈরি হয়েছিলো। দেশের টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে মঙ্গা করেছিলো। নির্বাচনকে সামনে রেখে একের পর এক দফা দিয়ে বিএনপি রফায় পরিনত হয়েছে।
তিনি বলেন, বিএনপি নির্বাচন হতে দিবে না, অথচ ক্ষমতায় আসতে চায়। তাদের লক্ষ্য নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার রাস্তা তথা আরেকটি ওয়ান ইলেভেন তৈরি করা। বাংলাদেশের কিছু জনবিচ্ছিন্ন ব্যক্তিদের দিয়ে অরাজনৈতিক সরকার গঠন করা। তিনি আরো বলেন, আগামীতে শেখ হাসিনাকে আপনারা ম্যান্ডেট দেন। আর আমি যদি আপনাদের সন্তান প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারি তাহলে ফরিদপুর-১ আসনের তিন উপজেলাকে উন্নয়নে ভরে দিবো ইনশাআল্লাহ।
বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌতুজা আলী তমালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর পরিচালনায় ছাত্র শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, মধুখালী পৌর মেয়র মোর্শেদ রহমান লিমন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নাসির মোহাম্মদ সেলিম, এসএম ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, জেলা যুবলীগের আহŸায়ক কমিটির সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান দাউদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক চৌধুরী রায়হান রকি, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ প্রমুখ। সমাবেশে দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, নসিমন, করিমনসহ বহর ও মিছিল সহকারে ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রলীগের এ শান্তি সমাবেশ আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের সমর্থনে নির্বাচনী জন সমাবেশে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!