1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মিয়ানমারে ফিরে যেতে চান রোহিঙ্গারা: জাতিসংঘের মহাসচিব

ডেস্ক রিপোর্ট 
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৯২ Time View

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার বিষয়টি তুলে ধরে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “রোহিঙ্গারা স্বদেশে ফিরতে চায়, তবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করা প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও রোহিঙ্গাদের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে হবে।

গুতেরেস রোহিঙ্গা শিবিরের অবনতিশীল পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ মানবিক সহায়তা কমিয়ে দেওয়ায় ক্যাম্পে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

“আমরা চাই না কোনো রোহিঙ্গা অনাহারে থাকুক বা মানবিক সংকটে পড়ুক। এ কারণে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা প্রয়োজনীয় সহায়তা দেয়,” বলেন জাতিসংঘ মহাসচিব।
গুতেরেস বাংলাদেশের উদার আতিথেয়তার প্রশংসা করে বলেন, “বাংলাদেশ সরকার ও জনগণ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা প্রশংসনীয়। তবে এই সংকট শুধু বাংলাদেশের নয়, বরং পুরো বিশ্বের।”
তিনি জোর দিয়ে বলেন, “আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা পৌঁছাব যে, রোহিঙ্গাদের সংকট সমাধানে আরও সহায়তা জরুরি। তাদের মর্যাদার সঙ্গে বসবাসের জন্য বিশ্ববাসীর সমর্থন প্রয়োজন।”
চার দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় পৌঁছানোর পর জাতিসংঘ মহাসচিব শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তার সফরের মূল লক্ষ্য ছিল রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ এবং সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা জোরদারের আহ্বান জানানো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!