1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

অবশেষে অন্তবর্তী সরকারের ২ উপদেষ্টার অনুরোধে মুক্তি পেলো মহিউদ্দিন।

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৯৪ Time View

ধানমন্ডিতে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযানের সময় আটক হওয়া মহিউদ্দিনকে মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার অনুরোধে তাকে বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বুধবার ধানমন্ডিতে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে মহিউদ্দিনের একটি ফুডকার্ট সরিয়ে দেওয়া হয়। উচ্ছেদের প্রতিবাদ করলে পুলিশ তাকে আটক করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত ফেসবুকে জানান, পুলিশ প্রথমে তাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানায়, কারণ তিনি ম্যাজিস্ট্রেটের নির্দেশে আটক হয়েছিলেন। তবে পরবর্তীতে তথ্য উপদেষ্টা মাহফুজ আহমেদের মাধ্যমে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগ করা হয়।

রাত ১২টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যালোচনা করে মুচলেকার শর্তে মহিউদ্দিনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।

মহিউদ্দিনের ভাষ্যমতে, তিনি জীবিকার প্রয়োজনে ফুডকার্ট চালাচ্ছিলেন এবং কারও কোনো ক্ষতি করেননি। বর্তমান অর্থনৈতিক সংকটে পরিবারের পাশে দাঁড়াতে ব্যবসা করছিলেন, যা অন্যায় নয় বলে তিনি দাবি করেন। পুলিশের মারধর ও তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!