1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
“প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথ কাঁপানো আন্দোলন হবে : এ এইচ এম হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ

আছিয়া নেই

স্টাফ রিপোর্টার, মো: নিয়ামুল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৯০ Time View

মাগুরার সেই নির্যাতিত শিশুটি শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ বাঙ্গালী খবরকে জানান, শিশুটির আজ সকালে দুই দফায় কার্ডিয়াক অ্যারেস্ট (হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া) হয়। প্রথম দুইবার সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিয়ে হৃৎস্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হলেও, দুপুর ১২টায় আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তবে এইবার আর কোনো চিকিৎসায় তার হৃদস্পন্দন ফেরেনি।

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছিল, কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। সেনাবাহিনী শিশুটির আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

গত ৮ মার্চ সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়েছিলো।

এদিকে মাগুরার সেই শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এ মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!