1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

চরভদ্রাসনে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন তিল বীজ ও রাসায়নিক সার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫১৪ Time View

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস চরভদ্রাসন এর আয়োজনে ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন তিল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

সোমবার ১০ মার্চ ২০২৫ ইং সকাল ১১টায় উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মামুনুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ শাখাওয়াত হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নিলকমল সন্ন্যাসী, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মামুন অর রশিদ, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন,ও উপজলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলী, চরভদ্রাসন ইউনিয়ন চেয়ারম্যান ও প্রণোদনা গ্রহণকারী কৃষকরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, প্রতিজন কৃষকের মাঝে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হচ্ছে।

এই কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।কৃষি ডিপার্টমেন্টের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!