1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানিতে গ্যাসের উপস্থিতি সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

চিটার-পাটপার ও টাউটদের স্থান যুবলীগে নেই

সালথা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৬৮১ Time View

সালথায় যুবলীগের সম্মেলনে এমপি নিক্সন চৌধুরী

চিটার-পাটপার ও টাউটদের যুবলীগে স্থান নেই বলে হুশিয়ারী দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি বলেছেন- যুবলীগের জামায়াত-বিএনপির অনুপ্রবেশকারীদের কোনো জায়গা হবে না। পদ পেতে মোটরসাইকেল বহর নিয়ে যতই শোডাউন দেন আর যত টাকাই খরচ করেন কোনো কাজ হবে না। চিটার-পাটপার ও টাউটদের স্থান যুবলীগে নেই। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী পরীক্ষিত কর্মীরাই যুবলীগে স্থান পাবেন। এতে কোনো ধরণের সন্দেহ নেই। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ যাকে দায়িত্ব দিবেন, সেই পদ পাবেন। এর বাইরে কেউ পাবেন না।
গতকাল সোমবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালথায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ফরিদপুর জেলা যুবলীগের আহŸায়ক জিয়াউল হাসান মিঠু।
এ সময় তিনি আরো বলেন- ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি দেশ দিয়ে গেছেন। তিনি আমাদের আদর্শ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরীব-দুঃখি মানুষদের নিয়ে সোনার বাংলা গড়ার। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনা যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত তখন ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস শুরু করেছে। বিএনপি-জামায়াতের এই আগুন সন্ত্রাস রুখে দেওয়ার জন্য যুবলীগই যতেষ্ট। তাদের সব ষড়যন্ত্র মোকাবেলায় আগামীতে মাঠে থাকবে যুবলীগ।’
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুকে ইঙ্গিত করে নিক্সন চৌধুরী আরও বলেন, ‘আপনি একজন নারী। আপনার বাবা (বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান) একজন বড় রাজনৈতিক নেতা ছিলেন। আপনি তার মেয়ে। ছোট মুখে বড় কথা বলেন। জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে খারাপ ভাষায় মন্তব্য করেন, তুই তোকারি সম্বোধন করেন। সাবধান হয়ে যান। ফের এসব ভাষায় কথা বললে আপনাকে ফরিদপুরে অবাঞ্চিত ঘোষনা করা হবে।’উপজেলা যুবলীগের সভাপতি মো. খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর-২ আসনের সংসদস সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো. শহীদুল হক রাসেল। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইফুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, কেন্দ্রীয় যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক বিল্পব মুস্তাফিজ, সদস্য অ্যাডভোকেট এম এ কামরুল হাসান খান আসলাম, নিয়া জামান সজিব, আরিফুল হাসান, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, খান মো. শাহ সুলতান রাহাত প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!