1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

শামা ওবায়েদের গাড়িবহরে হামলার ঘটনায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৪৩৫ Time View

ফরিদপুরের সালথায় মো. গিয়াস উদ্দিন মাতুব্বর (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নিজ বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. গিয়াস উদ্দীন মাতুব্বর সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।তিনি ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর সহযোগী ছিলেন।

সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন গিয়াস। সোমবার সকালে খবর পেয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের পক্ষে একটি জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি।ওই জনসভায় হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় শামা ওবায়েদের গাড়িও ভাঙচুর করা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে সালথা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন সালথা উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর। ওই মামলায় ৬০ নম্বর আসামি করা হয় গিয়াসকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!