1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রাজবাড়ীতে ২২ বছর পর কর্মী সম্মেলন, সংস্কারসহ স্থানীয় সরকার নির্বাচন দাবি

রাজবাড়ী প্রতিনিধি, জাহিদুর রহিম মোল্লা
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২১ Time View

দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা শহরের ঐতিহ্যবাহী বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

সম্মেলনে প্রধান অতিথি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদের বিচার, দেশ সংস্কারসহ স্থানীয় সরকার নির্বাচন করতে হবে।মানুষের তন্ত্রে আমাদের মুক্তি আসবে না। ৫ আগস্টের বিপ্লবের পথ দিয়ে আমরা আরেকটি বিপ্লব চাই, আর সে বিপ্লব হলো মানুষের মনস্তাত্ত্বিক বিপ্লব। যে বিপ্লব হয়েছিল মক্কার যুগে। যে বিপ্লব করেছিলেন মহানবী (সা.)।যে বিপ্লবে মানুষের চরিত্র বদলে যাবে, মানুষের আদর্শ বদলে যাবে, তারা সব খারাপ কাজে আল্লাহ তায়ালাকে ভয় করবে।’

বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল, ফরিদপুর অঞ্চলের পরিচালক ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলীমুজ্জামান।

এদিকে সম্মেলন শুরুর আগেই আশপাশসহ জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা এবং সম্মেলন শুরুর আগেই সম্মেলনস্থল পরিপূর্ণ হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!