1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ঢাকা ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৯ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হামলার প্রতিবাদ ও নতুন ছাত্র সংগঠনে পদবঞ্চিতের অভিযোগে গতকাল (বৃহস্পতিবার) বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার রাতে রাজধানীর বাংলামটরের মূল সড়ক ব্লকেড করে এ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিন্ডিকেটের রাজনীতির বন্ধ করতে হবে।
এ সময়, মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, জুলাই অভুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ভূমিকা তা অনেকেই মুছে ফেলতে চাইছেন, তাদের প্রতিহত করা হবে।শিক্ষার্থীরা ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটি নিয়ে সমাধান না দিলে ঢাকা ব্লকেড কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। এদিকে বুধবার (২৬/০২/২০২৫) রাত পৌনে ১০ টার দিকে প্রায় ঘণ্টাখানেক রাস্তা ব্লকেডের পর রাত ১১ টায় ফের স্বাভাবিক হয় যান চলাচল।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিক্ষোভের নেতৃত্বে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে কর্মসূচি দেওয়া হয়েছে। বিক্ষোভ হবে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!