1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম

৩১ দফা সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে চরভদ্রাসনে বিএনপি’র আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়ার সভা

চরভদ্রাসন প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭৬ Time View

ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কার্যালয়ে শনিবার ২২শে ফেব্রুয়ারি, সকাল ৯.৩০ মিনিট এর দিকে স্থানীয় নেতাকর্মী নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার কাজ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেন চরভদ্রাসন উপজেলা বিএনপি।

সভায় যোগদানের লক্ষ্যে দুর্দিনের কান্ডারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুদ্দুস আলীর নেতৃত্বে শতশত বিএনপি নেতাকর্মী সহ বিএনপি প্রেমী সাধারন জনগণ কে সাথে নিয়ে গাজীরটেক ইউনিয়নের তেলিবাড়ী ঘাট থেকে যাত্রা শুরু করে, চরভদ্রাসন উপজেলা বিএনপি সভায় উপস্থিত হন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহজাহান শিকদার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা মন্ডলির সদস্য আলহাজ্ব জহুরুল হক (শাহাজাদা মিয়া)। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (আইন ফোরাম) অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল। সভাটি পরিচালনা করেন, জাতীয়তাবাদী দল বিএনপি’র দুর্দিনের কান্ডারী মাঠ কাঁপানো নেতা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ কুদ্দুস আলী।

উপস্থিতদের মধ্য থেকে মত প্রকাশ করেন-উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান শিকদার সহ-সভাপতি মোঃ নুরুল হক মোল্যা, উপজেলা বিএনপি’র, সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলী, বিএনপি নেতা মোঃ মঞ্জুরুল হক মৃধা, শেখ আঃ ওহাব, যুবদল নেতা গোলাম মোস্তফা ও
যুবদল নেতা-মুরাদ মৃধা আলিমুজ্জামান মোল্যা,
অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত সভায় বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার কাজ বাস্তবায়নের জন্য প্রধান অতিথি আলহাজ্ব জহুরুল হক (শাহাজাদা মিয়া) উপজেলার নেতাকর্মীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে বলেন, উপজেলার সৎ, যোগ্য ও ত্যাগীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দেশের সংস্কার কাজ করার জন্য তৃণমূল থেকে উঠে আসা নেতাকর্মীদের প্রতি তিনি জোরালো ভূমিকা পালনের জোর আহ্বান জানান।

আলহাজ্ব জহুরুল হক (শাহাজাদা মিয়া) আরো
বলেন, বিএনপি শান্তির দল এ দল শান্তিতে বিশ্বাসী, এ দল লগি বৈঠার দল নয়, মানুষ খুনের দল নয়, তিনি আরো বলেন বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। বর্তমান সরকারকে আরো বলেন ৩১ দফা মেনে দ্রুত নির্বাচন দেন, এবং নির্বাচনে আমরা ভোটের অধিকার চাই, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই নির্বাচিত হবে। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ গুজবে কান দিবেন না দলকে সু-সংগঠিত করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!