1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সালথার আলোচিত কাসেম হত্যা – ১১ জনের জামিন মঞ্জুর

সালথা সংবাদদাতা 
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২২ Time View

ফরিদপুরের সালথার আলোচিত কাসেম হত্যায় ১১ জন আসামিকে জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাড. ইব্রাহিম হোসেন ওই ১১ আসামির জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাড. ইব্রাহিম হোসেন বলেন, ‘আসামিরা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়েছিলেন। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া ১১ আসামি হলেন- সানোয়ার শরীফ, সানোয়ার শরীফ, মোশারফ, ওহিদ খাঁ, আনোয়ার, লিমন, শহিদ মাতুব্বর, আরফিন, জনি, রেজাউল মাতুব্বর, মো. শহিদ।

তাদের সবার বাড়ি বালিয়াগট্টি ও আশেপাশের এলাকায়।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপের ইমামবাড়ী এলাকায় এক তরুণীকে উত্ত্যক্তের জের ধরে বখাটেদের চাকুর আঘাতে খুন হন কাসেম বেপারী (২৮) নামে এক যুবক। এ মামলায় নিরীহ মানুষদের হয়রানির উদ্দেশ্যে আসামি করার অভিযোগ উঠে।এ হত্যাকে পুঁজি করে উপজেলার বালিয়াগট্টি, দোহার গট্টি, বড় বালিয়া, ছোট বালিয়া, পাটপাশা, জয়ঝাপসহ আশপাশের কয়েক গ্রামের মানুষকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে ও ঘরবাড়ি লুটপাট এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোটি টাকার চাঁদাবাজি করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।এছাড়া দোকান-পাট, ঘরবাড়ি লুটসহ এলাকায় হাতুড়ি বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের বিস্তর অভিযোগ উঠে।এরই ধারাবাহিকতা গত বছরের ২০ অক্টোবর রাতে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি, মেম্বার গট্টিসহ আশপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এলাকায় তখন কিছুটা স্বস্তি মিললেও ফের হাতুড়ি বাহিনীর উত্থান হয়েছে বলে স্থানীয়দের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!