1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম

মধুখালীতে পুলিশকে ফাঁসাতে যুবকের কান্ড

মধুখালী সংবাদদাতা
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫৫ Time View

ফরিদপুরের মধুখালীতে পুলিশের অভিযান চলাকালে এক যুবক নিজেকে নির্দোষ প্রমান করার জন্য পুলিশকে ফাঁসানোর চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার মহিষাপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে শিশির শেখ (২২)।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম নুরুজ্জামান বলেন, ঘটনার দিন (৩১ জানুয়ারি) শুক্রবার রাতে এস আই রোস্তম আলী ও এ এসাই শরিফুল ইসলাম ফোর্সসহ মধুখালী থানার সামনের মহিষাপুর গ্রামের হুমায়ন খানের ছেলে শাকিল খানের একটি মোবাইল ফোন হারানো জিডির সূত্র ধরে উন্নত প্রযুক্তির মাধ্যমে মোবাইলের লোকেশন শনাক্ত করে মহিষাপুর গ্রামে অভিযানে যান। এ সময় শিশির শেখের পকেটে থাকা মোবাইল নিতে গেলে সে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে এবং ওই যুবক তার তার পকেটে থাকা গাঁজা পকেট থেকে ছুড়ে ফেলে দেয়। পুলিশ গাঁজা উদ্ধার করে উদ্ধার কৃত মোবাইল ও গাঁজাসহ শিশিরকে নিয়ে থানায় অভিমুখে রওনা দিলে ওই যুবক (শিশির) তার বাড়ীর সামনে আসামাত্র শোর-চিৎকার করে বলতে থাকে পুলিশ আমাকে গাঁজা দিয়ে ফাঁসিয়ে নিয়ে যাচ্ছে বলে নিজেকে নিদোর্শ করার চেষ্টা চালায়।
ওই রাতেই মধুখালী থানায় এলাকাবাসি সাংবাদিকদের সামনে আটক যুবক শিকার করে যে আমি তখন নিজেকে বাঁচানোর জন্য এসব কথা বা ঘটনা বলেছি। সে আরো বলে ওইদিন আমি কিছুু পরিমান গাঁজা সেবন করেছি এবং পরে সেবনের জন্য বাকী গাঁজা রেখে দিয়েছিলাম। আমি ভয়ে গাঁজা ফেলে দেই এবং নিজেকে বাঁচানোর জন্য পুলিশের নামে মিথ্যা কথা বলে চিৎকার করি। আটক যুবককের নামে একটি মামলা দিয়ে পরের দিন শনিবার (১ ফেব্রুয়ারি) ফরিদপুর আদালতে প্রেরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!