1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরে প্রবাসীর বাড়িতে চুরি, চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ফরিদপুর সংবাদদাতা
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৭ Time View

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামে চেতনানাশক খাইয়ে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী প্রবাস ফেরত হারুন মুন্সি জানান, তিনি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। সকালে বাড়িতে এসে দেখেন, আলমারি ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণ চুরি হয়েছে। বাড়িতে কেউ না থাকায় চোরেরা সহজেই ঘরে ঢুকতে পেরেছে।

অন্য ভুক্তভোগী ইদ্রিস মুন্সি বলেন, “রাতের খাবার খেয়ে আমরা সবাই অচেতন হয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি, ঘরের সবকিছু এলোমেলো। পরে বুঝতে পারি, নগদ ৭৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণ চুরি হয়েছে।”

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাশারুল আলম বাদশা বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে। পুলিশ তদন্ত করছে, দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে।”

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক পিযুষ কান্তি হালদার বলেন, খবর পেয়ে”আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!