1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ‘মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত’ বাতিলের প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশ (জেবিএবি)

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৮৪ Time View

দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি বিবেচনায় সরকার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য চলতি বছরের জানুয়ারী থেকে মহার্ঘ ভাতা প্রদানের নীতিগত সিদ্ধান্ত চুড়ান্ত করেছিল। কিন্তু কিছু কুচক্রী মহলের চাপে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে খবরে প্রকাশ।

জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ এই সিদ্ধন্তের কঠোর প্রতিবাদ জানিয়েছেন। জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) এর আহবায়ক মোঃ ইকবাল হোসেন ও সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক) স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে তারা বলেন, গত দশ বছরে খাদ্য দ্রব্যের মূল্য বেড়েছে লাগামহীনভাবে, সেই তুলনায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বাৎসরিক বেতন বৃদ্ধির হার সামান্যই (মূল বেতনের মাত্র ৫%হারে)। প্রতি পাঁচ বছর অন্তর পে-স্কেল দেওয়ায়র নিয়ম থাকলেও ১০ (দশ) বছরে কোন পে স্কেল দেয়া হয়নি।

বিভিন্ন সরকারী বেসরকারী গবেষণা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী গত ৫ (পাঁচ) বছরেই শুধু ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে ৩১০ শতাংশ, গত দশ বছরের হিসাব ধরলে এ সংখ্যা ৫০০ শতাংশ ছাড়িয়ে যাবে। তাছাড়া, সরকারী কর্মকর্তা কর্মচারীরা ১-২০ টি গ্রেডে বেতন পেয়ে থাকেন। উপসচিব পদ মর্যাদার একজন কর্মকর্তা ৫ম গ্রেডের (প্রারম্ভিক বেতন ৪৩০০০.০০ টাকা) বেতন পেয়ে থাকেন এবং ২০তম গ্রেডের একজন কর্মচারীর প্রারম্ভিক মূল বেতন ৮২৫০/- টাকা। যেখানে ৫ম গ্রেডের একজন উপসচিব পদ মর্যাদার কর্মকর্তার জন্য বর্তমান বাজার মূল্যে সংসার চালানোই কঠিন, সেখানে সকল কর্মকর্তা কর্মকচারীকে উপসিচব এর বেতন ও সুযোগ সুবিধার সাথে তুলনা করে ‘মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত’ বাতিল সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে তামাশা ছাড়া কিছুই হতে পারে না। ‘মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত’ বাতিলের পরিবর্তে অবিলম্বে চলতি বছরের জানুয়ারী মাস থেকে রাস্ট্রায়ত্ত্ব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ সরকারী সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য ৩০% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকরের জোর দাবি জানান তারা। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. ইকবাল হোসেন,সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক), যুগ্ন আহবায়ক এ জি এস মোঃ ওবায়দুর রহমান ওবায়েদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!