1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে নিহত ১,আহত ১৬

মধুখালী সংবাদদাতা
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৯৮ Time View

ফরিদপুরের মধুখালী পৌরসভা এলাকায় মৌমাছির কামড়ে শুশান্ত কুমার সাহা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এলাকাবাসী। নিহত শুশান্ত কুমার সাহা পৌরসভার পশ্চিম গাড়াখোলা মহল্লার পরিমল কুমার সাহার ছেলে।

মধুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় সুত্রে জানা গেছে, পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকায় (থানার পিছনে) পুব দিকে একটি তেঁতুলগাছে মৌমাছির চাকে বাজ পাখি সৌ দিলে মৌমাছি এলোপাথাড়ি ভাবে কামড়াতে থাকে । এ সময় মৌমাছির দল পথচারীদের কামড়ে আহত করে। মৌমাছির কামড়ে অন্তত ১৬ জন আহত হন। আহতদের মধ্যে পশ্চিম গাড়াখোলা মহল্লার দেবেশ দাসের ছেলে শান্ত দাস (২৫) ও নান্নু শেখের ছেলে মহশিন শেখকে (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আএমও) ডা. কবির সরদার দেশ টিভিকে বলেন, শুশান্ত সাহাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তার শরীরে কমপক্ষে ৩০ থেকে ৪০টি কামড়ের চিহ্ন দেখা যায়।তিনি আরও বলেন, মৌমাছির কামড়েই তার মৃত্যু হয়েছে। এছাড়াও মারাত্মক অবস্থায় দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!