1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় লটারিতে ৮০ শ্রমিক নিয়োগ টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম

মধুখালীতে অভিযানকালে জুয়াড়িদের হামলায় ডিবি পুলিশের ৩ সদস্য আহত, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৬৩৪ Time View

ফরিদপুরের মধুখালীতে জুয়ার আসরে ডিবি (গোয়েন্দা) পুলিশের অভিযানের সময় ‘স্থানীয়দের হামলায়’ তিন সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও চার-পাঁচ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন বাজারে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা।

আহতদের মধ্যে এসআই জব্বার হোসেন (৪৫) ও দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) এবং এএসআই শফিকুল ইসলামকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক মো. তৌসিফ সরকার বলেন, “আহতদের মধ্যে জব্বারের মাথায় তিনটি ক্ষতের আঘাত রয়েছে। অপর দুজনকে পিটিয়ে জখম করা হয়েছে। তবে সকলেই আশঙ্কামুক্ত।”

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা বলেন, রাতে ডুমাইন বাজারে মাদক ও জুয়ার আসরের খবর পেয়ে অভিযানে যায় ডিবি পুলিশের ৭ থেকে ৮ সদস্যের একটি দল। এ সময় দুইজনকে মাদকসহ আটক করা হয়। জুয়ার আসর থেকে টাকাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

এরপর জব্দ করা মালামাল আনার ক্ষেত্রে স্থানীয় স্বাক্ষীর জন্য বাজার কমিটির সভাপতিকে ডাকা হয়। কিন্তু তিনি আসার আগেই মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ স্থানীয়রা মিলে ডিবি সদস্যদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে। এছাড়া মাদকসহ দুইজনকে আটক করে নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!